নেত্রকোণার বারহাট্টা উপজেলা সদর ইউনিয়নের জিতন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী চাল, তেল, ডাল, লবন, চিনি, সুজির প্যাকেট বিতরণ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।
আজ (৮ জুলাই) দুপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় ও গ্রামীণফোনের সহযোগিতায় বন্যা কবলিত মানুষের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার মাজাহারুল ইসলাম, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাসেম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন মাসুদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051