নেত্রকোণায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শহরের মোক্তারপাড়া ঈদগা মাঠে
অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে অংশ নেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি,জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান,পৌর মেয়র নজরুল ইসলাম খান,কেন্দ্রীয় জামে মসজিদের (বড় মসজিদ) মোতওয়াল্লী এইচ আর খান পাঠান সাকি,জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনির হোসেনসহ সহ হাজারে ধর্মপ্রাণ মুসল্লী অংশ গ্রহন করেন। এ সময় দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়।
এ ছাড়াও জেলা শহরের জামে মসজিদ,পুলিশ লাইনস মসজিদ,বিজিবি ক্যাম্প,নাগড়া ঈদগাঁ মাঠ,সাতপাই কলেজ মাঠ,আলিয়া মাদ্রাসা,চন্দ্রনাথ স্কুল মাঠসহ এ বছর জেলার ১ হাজার ৭শত ৩০টি মসজিদ ও ঈদগা মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051