1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোণায় ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৮:২৬ pm

নেত্রকোণায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (CEHRLA) নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৭৭ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১ঘটিকায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নেত্রকোণা জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেত্রকোণা পৌরসভা প্রাঙ্গণে শেষ হয়। পরে পৌরসভা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেত্রকোণা জেলা শাখার সভাপতি শফিকুল হক খান মিল্কী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেত্রকোণার পৌর প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার।

সঞ্চালনা করেন- জেলা সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা পুলিশ সুপার স্বজল কুমার সরকার,
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নেএকোনা জেলা শাখার আঞ্চলিক পরিচালক মোঃ আব্দুল
আউয়াল খান।
বক্তব্য রাখেন—জেলা মডেল প্রেসক্লাবের সভাপতি ও জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট রেজাউল করিম, দৈনিক জননেত্র’র সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. মুখলেসুর রহমান খান, এলডিপির সাধারণ সম্পাদক আফরোজা নার্গিস, নারী নেত্রী পারভীন আক্তার, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নেত্রকোণা জেলা শাখার সভাপতি সারোয়ার পারভেজ বাবু,আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জেলা শাখার সাধারণ সম্পাদক সুলতান আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা মানবাধিকার লঙ্ঘন, নারী ও শিশু অধিকার, সামাজিক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির গুরুত্বারুপের পাশাপাশি মানবাধিকার রক্ষায় সকলের যৌথ উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ