
নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি চাট্টা গ্রামের রঞ্জিত চন্দ্র বিশ্বাসের বাড়ীতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে দূর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানান এলাকাবাসী।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান - ২০২৪ সালের ৫আগস্টের পটপরিবর্তন পর থেকে রঞ্জিত চন্দ্র বিশ্বাস বাড়ী ছাড়া রয়েছেন।
রঞ্জিত চন্দ্র বিশ্বাস জানান - আমার আপন বলতে আমার মা, বাবা মৃত্যুবরণ করেছেন। ৫আগস্টের পর আতঙ্কিত হয়ে মা-কে নিয়ে বাড়ী থেকে চলে আসছি।
তিনি জানান - সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের জন্য প্রশাসনের কাছে দাবী।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিবিরুল ইসলাম জানান - খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা হবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051