1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
সাম্য হত্যাকান্ড

নেত্রকোণায় ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫ ৩:২৯ pm

নেত্রকোণা প্রতিনিধিঃ ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল।

রবিবার দুপুরে নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে এই প্রতিবাদ সমাবেশ হয়।

সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবীবুর রহমান দোলনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালাম আজাদের সঞ্চালণায় জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি অনিক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় নেতারা সাম্যসহ হত্যার শিকার হওয়া ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীর হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করার দাবী জানান। অন্যথায় সরকার পতনের আন্দোলনের হুশিয়ারি দেন তারা।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ