
খুলনায় পুলিশের লাঠিচার্জ, ধাওয়া, নেতাকর্মীদের ওপর হামলা, সিনিয়র নেতাদের টানা হেচড়া ও ব্যানার-মাইক ছিনিয়ে নেয়ার মধ্যেও সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত অনশন করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। শনিবার সকাল ৯টা থেকে দুই ঘন্টা পুলিশের সাথে বাকবিতন্ডা শেষে বেলা ১১টায় দলীয় কার্যালয়ের অভ্যন্তরেই অনশন করেন নেতাকর্মীরা।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে অনুমতির দাবিতে কেন্দ্র থেকে অনশন কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপি কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনশন কর্মসুচি পালনের ঘোষণা থাকলেও পুলিশের বাধায় নির্ধারিত সময়ে শুরু করতে পারেনি বিএনপির অনশন। সকাল থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমবেত হতে থাকে। কিন্তু পুলিশ দলীয় কার্যালয়ের সামনে অনশন করতে দেবে না বলে জানিয়ে দেয়। অনেকক্ষণ পুলিশের সাথে এ বিষয়ে কথা কাটাকাটি হয়। পুলিশ নেতাকর্মীদের টেনে হিচড়ে তুলে দেয়। নির্ধারিত সময়ের আগেই বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নেয়।
এসময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু সভাপতির বক্তব্যে বলেন, পুলিশ বিএনপির গনতান্ত্রিক ও মানবিক কর্মসুচিতে তান্ডব চালিয়েছে। পুলিশের এহেন অসভ্য, অমানবিক ও নগ্ন আচরন শান্তিপ্রিয় জনগন মোটেই সমর্থন করে না। খুলনার পুলিশ কমিশনারের উদ্দেশ্যে বলেন, কার নির্দেশে এবং কাকে খুশি করার জন্য এ ধরনের নগ্ন হামলা চালিয়েছেন? একদিন তার জবাব দিতে হবে। সেদিন আর বেশি দুরে নয় অবৈধ সরকারের পদলেহনকারিদের চিহ্নিত করে একটি একটি করে বিচার করা হবে। খুলনার পুলিশের অশোভন আচরনের বিচার দাবি করে সাবেক সাংসদ মঞ্জু বলেন, দেশব্যাপী মৌলিক অধিকারের দাবিতে মানবিক কর্মসুচি পালিত হচ্ছে কিন্তু খুলনার পুলিশ কমিশনারের নির্দেশে পুলিশ যে তান্ডব চালিয়েছে তা মোটেই কাম্য ছিলো না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, দুইবারের বিরোধী দলের নেত্রী ছিলেন। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সুস্বাস্থ্য তার মৌলিক অধিকার।
কিন্তু বর্তমান শেখ হাসিনা সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে চাচ্ছে। সরকার মিথ্যা অজুহাত দেখিয়ে তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে রেখেছে। সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে নিষ্ঠুর ও অমানবিক আচরণ করছে। কারাগারে সঠিক চিকিৎসা না হওয়ায় বর্তমানে তার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন। এমন পরিস্থিতিতে মেডিক্যাল বোর্ডের পরামর্শ মতো বিদেশে চিকিৎসার অনুমতি না দেয়া চরম নিষ্ঠুরতা। গনআন্দোলন গড়ে তুলে বর্তমান ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তাঁর উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে। আর সেজন্য নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ শিকারের জন্য প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন। বিকাল ৪টায় বিশিষ্ট ভাষা সৈনিক ও খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. বজলুর রহমান নজরুল ইসলাম মঞ্জুকে সরবত পান করিয়ে অনশন ভাঙ্গান।
আসাদুজ্জামান মুরাদ ও ওয়াহিদুর রহমান রানার পরিচালনায় অনশন চলাকালে বক্তব্য রাখেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জান মনি, জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমির এজাজ খান, এড. গাজী আব্দুল বারী, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, সেকেন্দার জাফর উল্লাহ খান সাচ্চু, এড. বজলুর রহমান, এস আর ফারুক, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, সাইফুর রহমান মিন্টু, রেহানা আক্তার, সিরাজুল হক নান্নু, আবু হোসেন বাবু, জি এম কামরুজ্জামান টুকু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, মেহেদী হাসান দিপু, মোল্যা মফিজুর রহমান মফিজ, আব্দুর রকিব মল্লিক, অধ্যাপক মনিরুল হক বাবুল, সাদিকুর রহমান সবুজ, ইকবাল হোসেন খোকন, ইউসুফ হারুন মজনু, নিজাম উর রহমান লালু, মুর্শিদুর রহমান লিটন, একরামুল কবির মিল্টন, হাসানুর রশিদ মিরাজ, সাংবাদিক মিজানুর রহমান মিলটন, শামসুজ্জামান চঞ্চল, সাংবাদিক সোহরাব হোসেন, মজিবর রহমান ফয়েজ, গালিব ইমতিয়াজ নাহিদ, কাজী শফিকুল ইসলাম শফি, নিয়াজ আহমেদ তুহিন, নাজমুস সাকিব পিন্টু, এনামুল কবির, খায়রুল ইসলাম জনি, আবু সাঈদ শেখ, শরিফুল ইসলাম বাবু, আনিচুর রহমান, জিএম আসাদুজ্জামান, কাজী মিজানুর রহমান, ওয়াজউদ্দিন সান্টু, খন্দকার ফারুক হোসেন, আব্দুল মান্নান খান, সেলিম সরদার, শেখ আসলাম হোসেন, শামসুল বারী পান্না, নাজির উদ্দিন নান্নু, হাফিজুর রহমান মনি, কাজী আব্দুল লতিফ, শরিফুল জোয়াদ্দার জলি, বদরুল আনাম খান, শেখ জামিরুল ইসলাম জামিল, হাসান মেহেদী রিজভী, শরিফুল আনাম, আবুল কালাম শিকদার, বেলায়েত হোসেন, আফসার উদ্দিন মাষ্টার, ইশহাক তালুকদার, শাহাবুদ্দিন মন্টু, শাহানা ইসলাম, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, মহিউদ্দিন টারজান, জাহিদ কামাল টিটো, মোস্তফা কামাল, আব্দুল জব্বার, মোল্লা ফরিদ আহমেদ, নাসির খান, তৌহিদুল ইসলাম খোকন, কাজী শাহনেওয়াজ নীরু, ইমতিয়াজ আলম বাবু, আব্দুল আলিম, বাচ্চু মীর, আকরাম হোসেন, শেখ তরিকুল ইসলাম তরু, আসলাম হোসেন, মেহেদী হাসান সোহাগ, জাকির হোসেন, আব্দুল মতিন, ওমর ফারুক, হাসনা হেনা, মোল্যা জালাল হোসেন, মোল্যা কবির হোসেন, সাইমুন ইসলাম রাজ্জাক, মোহাম্মদ আলী, হেদায়েত হোসেন, এনামুল হক সজল, ওয়াহিদুজ্জামান নান্না, রিয়াজুর রহমান, হেদায়েত হোসেন হেদু, শেখ আবু সাঈদ, সিরাজুল ইসলাম লিটন, জিএম মঈন উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, ডা. ফারুক হোসেন, জাকারিয়া লিটন, লিটু পাটোয়ারী, নুরে আব্দুল্লাহ, মনিরুজ্জামান মনি, হুমায়ুন কবির, মাজেদা খাতুন, হাবিবুর রহমান কাজল, বাবুল মুন্সি, শামীম আশরাফ, তরিকুল আলম তুষার, খান মঈনুল হাসান মিঠু, সৈয়দ গাজী, জাবীর আলী, সেলিম কাজী, কাজী ফজলুল কবির টিটো, কাজী একরাম মিন্টু, শফিকুল ইসলাম শফি, শহিদ খান, রাজু মোল্যা, রোকেয়া ফারুক, শাহনাজ পারভীন, সেলিম বড় মিয়া, ডা. আব্দুল হালিম মোড়ল, হাবিব খান, শাকিল আহমেদ, মাসুদ খান বাদল, নাজমুল হুদা, শাহাবুদ্দিন, মিলু খান, নুরুল ইসলাম লিটন, মনিরুজ্জামান লেলিন, মুন্নি জামান, আবু জাফর, নজরুল ইসলাম, শফিকুল ইসলাম শাহিন, কাকলি, এড. মারুফ আহমেদ, লিটন তালুকদার, মাসুম বিল্লাহ, হেলাল, ইমরান হোসেন, মফিজুল ইসলাম মিঠু, খালিদ ওয়ালিদ প্রমূখ। অনশনের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা আব্দুল গফ্ফার।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051