বিরাট কোহলির রানের খরা যেন কাটছেই না। ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে ব্যর্থ হয়েছেন। এবার সেই এজবাস্টনেই টি-টোয়েন্টি ম্যাচেও চূড়ান্ত ব্যর্থ হলেন সাবেক অধিনায়ক। ম্যাচের ফরম্যাট বদলালেও পাল্টাচ্ছে না কোহলির ফর্ম।
শনিবার মাত্র ৩ বলে ১ রান করে সাজঘরে ফেরেন কোহলি। ব্যাটে রান না পেলেও কোহলি অবশ্য এজবাস্টনের মন জয় করেন ভাঙরা নেচে।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড তখন ব্যাট করছিল। ৩৩ বছরের তারকা লং অন বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করছিলেন। সেই সময়ে ভক্তদের উচ্ছ্বাসে তাল মিলিয়ে কোহলিকে নাচতে দেখা যায়। এরপর এজবাস্টনে উন্মাদনা আরো বেড়ে যায়। ২০১৯ সালের নভেম্বরে ইডেনে বাংলাদেশের বিপক্ষে শেষবার সেঞ্চুরি করেছিলেন কোহলি। এরপর বহু ম্যাচ খেলে ফেলেছেন, কিন্তু তিন অঙ্কের ঘরে তিনি পৌঁছতে পারেননি। ইদানীং তো জঘন্য ছন্দে আছেন। আইপিএলেও হতাশ করেছেন। এখন জাতীয় দলের জার্সিতেও ব্যর্থতাই তার সঙ্গী হয়ে উঠেছে।
তবে কোহলি ব্যর্থ হলেও শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত সিরিজ পকেটে পুরে ফেলেছে। যে এজবাস্টনে হেরে টেস্ট সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করেছিল ভারত, এবার সেই এজবাস্টনেই সুদে-আসলে বদলা নিলেন রোহিত শর্মারা। শনিবার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নামলে ৩ ওভার বাকি থাকতে ১২১ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড।
https://twitter.com/i/status/1545806336985747456
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051