1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নূরদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৭ জানুয়ারি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ ৮:১৬ pm

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নূরসহ ৬ জনের বিরুদ্ধে তরুণীকে অপহরণ, ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন ৭ জানুয়ারি আদালতে দাখিল করার দিন নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেননি তদন্তকারী কর্মকর্তা। সেজন্য ঢাকার মহানগর হাকিম নিভানা খায়ের জেসি মামলার নথি পর্যালোচনা করে ওই তারিখ নির্ধারণ করেন।

নূর ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, যুগ্ম-আহ্বায়ক (২) মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।

উল্লেখ্য, কোতোয়ালী থানা এলাকার সদরঘাট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঘটনাস্থল উল্লেখ করা হয়েছে মামলায়। মামলায় ঘটনার দিনক্ষণ উল্লেখ করা হয়েছে গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত। মামুনকে মামলার প্রধান আসামি করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ