হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় তিন দিন সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ। সেসঙ্গে সাভারের স্কুলছাত্রী নীলা রায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।
বাংলাদেশ হিন্দু পরিষদের সভাপতি দীপংকর শিকদার দীপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা সুধীর কান্তি সাহা, সাধারণ সম্পাদক সাজন কুমার মিত্র, সহ-সভাপতি প্রীতিভূষন ভট্টাচার্য প্রমুখ।
দীপংকর শিকদার দীপু বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার মোতাবেক সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। সেসঙ্গে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চলমান সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও প্রকৃত দোষীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
সাজন কুমার মিশ্র বলেন, বিশ্বের অন্য রাষ্ট্রের মতো সংখ্যালঘুরা যেন নিরাপদভাবে বসবাস করতে পারে সেদিকে সরকারকে দৃঢ় দৃষ্টি রাখতে হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051