1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নীলফামারী-১ আসনে ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ২:০৬ pm

রতন কুমার রায় ডোমার,(নীলফামারী): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে ভোট গ্রহন চলছে। বৃহস্পতিবার সকাল থেকে ভোট শুরুর পর থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদেরও উপস্থিতির দীর্ঘ লাইন।
ডোমার ইউিনিয়ন পরিষদ ভোটকেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতো।

হাইস্কুলে প্রথম ভোট দিতে আসা ভোটাররা বলেন, এবার আমরা প্রথম ভোট দিয়েছি। আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমি অনেক খুশি। ঝামেলা মুক্তভাবে ভোট দিতে পেরেছি। মিথুন রায় নামের এক ভোটার বলেন, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে ভোট দিতে পেরেছি।
পাগলা বাজারে চিকনমাটি ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা।

উক্ত কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জিয়াউর রহমান বলেন,শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে। দুপুর পর্যন্ত প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে বলেও তিনি জানিয়েছেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ