২৫ আগস্ট রাত আনুমান ৩.০০ ঘটিকা। বিশেষ অভিযান পরিচালনা করে সঙ্গীয় অফিসার এসআই বাকিনুর, এসআই আরমান ,এসআই মনির, এসআই সুভাষ ,এসআই মোশারফ, এএসআই মইনুল, এএসআই মাসুদ পারভেজসহ নীলফামারী থানাধীন গাছবাড়ি এলাকায় একজন মহিলার আহাজারির শব্দ শুনে গাড়ি দাঁড় করিয়ে কাছে যায়। কাছে গিয়ে দেখা যায় একজন পুরুষ এবং তার সাথে চারজন মহিলা । তাদের মধ্যে একজন গর্ভবতী মা যিনি প্রসব ব্যথায় কাতরাচ্ছেন। এত রাতে এরকম সমস্যায় পড়ে তারা কি করবে কিছু বুঝে উঠতে পারছেনা, আর এত রাতে কোন যানবাহন ও পাওয়া যাচ্ছিল না।
অন্যদিকে রোগীর অবস্থাও খারাপ। এক পর্যায়ে জানতে পারি নীলফামারী হাজীগঞ্জে মাহবুবা মেমোরিয়াল হসপিটাল এ তাদের কোন এক আত্মীয় কথা বলছে। পরে আমরা হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রাত্রিকালীন মোবাইল ডিউটিরত টিমকে ঘটনাস্থলে আসতে বলেন পুলিশ সদস্যরা। মোবাইল টিমের দায়িত্বরত অফিসার এসআই অলো কান্ত রায় ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গর্ভবতী মাকে পুলিশের গাড়িতে করে মাহবুবা মেমোরিয়াল হসপিটাল এ পৌঁছানোসহ গর্ভবতী মায়ের জন্য রক্তের ব্যবস্থা ও করা হয় । পরবর্তীতে সবার উপস্থিতিতে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় রোগীর সফল সিজার সম্পন্নের মাধ্যমে জন্মগ্রহণ করে ফুটফুটে পুত্র সন্তান । বর্তমানে মা এবং নবজাতক দুজনই সুস্থ আছেন।
পুলিশের এই মহতী কাজকে সাধুবাদ জানিয়েছেন নীলফামারী জেলাবাসী ওকৃতজ্ঞতা জানিয়েছেন ওই পরিবার পুলিশ প্রশাসন ও হাসপাতালে কতৃপক্ষকে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051