শোকাবহ আগস্ট মাস ২০২০ এর শেষ প্রহরে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, শোককে শক্তিতে রুপান্তরের লক্ষ্যে আলোর মিছিল ও মোমবাতি প্রজ্বলন করেছে নীলফামারী জেলা ছাত্রলীগ।
আজ ৩১ আগস্ট সন্ধা ৭ টায় নীলফামারী চৌরঙ্গী মোড় থেকে মোমবাতির আলো হাতে নিয়ে আলোর মিছিল শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে, বঙ্গবন্ধু চত্ত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে বঙ্গবন্ধু চত্ত্বরে "মোমবাতি প্রজ্জ্বলন" করেন নেতা-কর্মীরা।
পরে সেখানে জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল এর সভাপতিত্বে, ও সাধারন সম্পাদক মাসুদ সরকারের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ।
নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল বলেন, প্রতি বছর শোকাবহ আগস্ট মাসের শেষ প্রহরে আমরা এই কর্মসূচি পালন করে আসছি। মূলত আগস্টের শোককে শক্তিতে রুপান্তরের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051