মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাঁচ হাজার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করবে জেলা আওয়ামীলীগ। বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি হতে প্রাপ্ত এসব সামগ্রী বৃহস্পতিবার ৮ জুলাই বিকেল ৩টায় জেলার আটটি ইউনিটের মাঝে হস্তান্তর করা হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক সুরক্ষা এসব সামগ্রী হস্তান্তর করেন ইউনিট নেতাদের কাছে।
জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি দলীয় ভাবে মানুষকে সচেতন করে তুলতে কার্যক্রম পরিচালনা করছেন। যার অংশ হিসেবে জনসাধারণের মাঝে বিতরণের জন্য মাস্ক, স্যানিটাইজারসহ অন্যান্য সামগ্রী পাঠিয়েছেন। প্রথম পর্য়ায় পাঁচ হাজার এসেছে এগুলো জেলার আওতাধীন ইউনিটগুলোর মাধ্যমে বিতরণ করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051