রংপুর বিভাগের নীলফামারী জেলার অর্থনীতি, শিক্ষা, সফল জননী ও সমাজ উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ৫ জন নারীকে শ্রেষ্ঠ জয়ীতা সম্মানা দেয়া হয়েছে। আজ রবিবার(১৬ ফেব্রুয়ারী) দুপুরে বিভাগীয় প্রশাসনের সহায়তায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জয়ীতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নীলফামারী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জয়ীতার হাতে সম্মাননা তুলে দেন নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, মহিলা বিষয় অধিদপ্তরে মহা পরিচালক ফরিদা পারভিন, রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য বিপিএম। এতে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা।
জয়ীতারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় জেলা সদরের মাছপাড়া গ্রামের রুনা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্যাটাগড়িতে সৈয়দপুর উপজেলার অফিসার্স কলোনীর হাফিজা খাতুন, সফল জননী হিসেবে জলঢাকা উপজেলার মাথাভাঙ্গা গ্রামের আলেয়া বেগম, নির্যাতনে বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা কিশোরীগঞ্জ উপজেলার মৌলভীহাট পানিয়ালপুকুরের লিপি বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ইসরাত জাহান পল্লবীকে সম্মাননা দেয়া হয় অনুষ্ঠানে। নারীর অগ্রগতি উৎসাহিত করতে এ ধরনের আয়োজনের প্রসংশা করেছেন পুরস্কারপ্রাপ্তরা। প্রধানমন্ত্রীর লক্ষ্য অর্জনে আগামীতেও এই আয়োজন অব্যাহত রাখার কথা জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051