তারুণ্যের বাংলাদেশ সমস্যা ও সম্ভাবনা এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (৬ জানুয়ারি) বুধবার সকাল ১০ ঘটিকার সময় ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত ডিমলার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব ডিমলা' ( PUSWAD) এর উদ্যোগে ( PUSWAD) আহবায়ক এইচ,এম মেহেদী হাসান বাঁধনের সভাপতিত্বে, তারুণ্যের বাংলাদেশ সমস্যা ও সম্ভাবনা শীর্ষক শিক্ষা উদ্দীপনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী -১ (ডোমার-ডিমলা) আসনের সম্মানিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার,
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ডোমার-ডিমলা সার্কেল অফিসার জয়ব্রত পাল,ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ অধ্যক্ষ হাসীম হায়দার অপু,ডিমলা থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ, এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের অধ্যায়নরত শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা বিসিএস ক্যাডার শিক্ষকমন্ডলী সহ বিভিন্ন পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ও প্রধান বক্তা তাদের বক্তব্যে বলেন আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একদিন দেশের উচ্চ পর্যায়ে আলোর দিশারী হয়ে জেগে উঠবে।ভবিষ্যৎ বয়ে নিয়ে আসবে দেশ শাসনের উচ্চ পদ মর্যাদা। তরুণরা হচ্ছে সংঘবদ্ধ শক্তিতে বলিয়ান সততা,নিষ্ঠা ও দেশপ্রেম থাকলে তারা দেশের কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা সহ নানা ক্ষেত্রে অবদান রাখতে পারবে। দেশের অগ্রগতি ও জাতির প্রত্যাশিত আকাঙ্খা পূরণে তরুণরাই এগিয়ে আসতে পারবে। অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেছেন ডিমলা থানা পুলিশ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051