জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা : নীলফামারীতে ১১টি ইউনিয়নে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মশিউর রহমান ডিগ্রী কলেজ প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম বক্তব্য দেন।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ্জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। এতে ১’শ জন প্রিজাইডিং অফিসার উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, আগামী ১১ নভেম্বর সদরের ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১০০টি ভোটকেন্দ্রে ৫৮৬জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১১৭২জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন এদিন।
১১টি ইউনিয়নে ২লাখ ১২হাজার ৫জন ভোটার রয়েছেন এরমধ্যে পুরুষ ১লাখ ৬হাজার ৮৯৮জন এবং নারী ভোটার রয়েছেন ১লাখ ৫হাজার ১০৭জন। তিনি জানান, গত ৬ নভেম্বর থেকে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয় যা ৮ নভেম্বর শেষ হয়।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051