জয়নাল আবেদীন হিরো, নীলফামারী: নীলফামারী জেলায় ১২টি মোবাইল কোর্ট পরিচালনা হয় লকডাউনের প্রথম দিনে।
এদিন ৪৭ মামলায় জরিমানা আদায় হয়েছে ৩০ হাজার ৫৬০ টাকা।
এরমধ্যে সবচেয়ে বেশি হয়েছে সৈয়দপুরে। এখানে ১৯ মামলায় জরিমানা আদায় করা হয় ১৬ হাজার ১০০ টাকা।
উপজেলা হিসেবে সদরে ৬ মামলায় ২৫০০ টাকা, ডিমলায় ৩ মামলায় ২০০০ টাকা, কিশোরগঞ্জে ৮ মামলায় ১৯০০ টাকা, জলঢাকায় ১১ মামলায় ৮০৬০ টাকা এবং সৈয়দপুরে ১৯ মামলায় ১৬ হাজার ১০০ টাকা।
এদিন ডোমারে মোবাইল কোর্টের আওতায় আসেনি কেউ।
সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার জেলা ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করেছে মাঠে। জেলার সবখানে দায়িত্ব পালনের পাশাপাশি সচেতনতা সৃষ্টি এবং মাস্ক বিতরণ করেন তারা।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051