বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখা শুক্রবার সকালে স্থানীয় চৌরঙ্গী মোড়ের স্মৃতি অম্লান পাদদেশে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশ করেছে।
মানববন্ধন শেষে জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখার সভাপতি জুয়েল রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বিপুল রায়, কোষাধ্যক্ষ পরেশ চন্দ্র রায়, হিন্দু মহাজোট সদর শাখার সাধারণ সম্পাদক শান্ত কুমার রায়, হিন্দু মহাজোট জলঢাকা শাখার সভাপতি তুষার কান্তি রায়, ছাত্র মহাজোটের প্রধান আহবায়ক টুলটুল রায়, সদস্য সচীব খোকন রায় প্রমূখ।
বক্তারা বলেন,চলতি মাসের ৭ আগষ্ট খুলনা জেলার রুপসা উপজেলার শিয়ালী গ্রামের অধ শতাধিক হিন্দু পরিবারের উপর হামলা,মন্দিরের প্রতিমা,দোকানপাট,ঘরবাড়ি ভাংচুর, লুটপাট,ঢাকার সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্রকে নৃশংস হত্যার প্রতিবাদ ও অপরাধীদের দ্রুত গ্রেফতারসহ শাস্তির দাবি জানানো হয় ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051