
নীলফামারীতে জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার সকাল এগারটায় (১২ ডিসেম্বর) নীলফামারী পৌরসভা প্রাঙ্গণে এর উদ্বোধন করেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির।
এ সময় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক (ক্লিনিক) খাদিজা নাহিদ ইভা, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা ডা. রোখসানা বেগম, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার আবু হেনা মোস্তফা কামাল ও রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের সাধারণ সম্পাদক হাসিনা আহমেদ উপস্থিত ছিলেন।
নীলফামারী পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক ফরিদ আহমেদ জানান, শহরের প্রায় ১৩ হাজার ৯ মাস বয়সী থেকে ১০ বছরের কম বয়সী শিশুকে এই টিকা প্রদান করা হবে পৌরসভা প্রাঙ্গণে। ছুটির দিন ব্যতিত সবদিনে এই কর্মসূচী অব্যাহত থাকবে।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, জেলায় ৪ লাখ ৬০ হাজার ২০৬ জন শিশুকে এই টিকা দেওয়া হবে। পৌরসভা এলাকা থেকে এই ক্যাম্পেইন শুরু হলো। আগামী বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত এটি অব্যাহত থাকবে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস