1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নীলফামারীতে সাংবাদিক রতনের দাফন সম্পন্ন

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ১১:৩১ pm

সময় সংবাদের রংপুর ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি মমিনুর রহমান রতন সরকার বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
শুক্রবার বাদ জুম্মা নীলফামারী আলিয়া মাদ্রাস মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পূর্ণ হয় ৷ মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন।
রতন সরকার সময় সংবাদের রংপুর ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। রংপুর নগরীর ক্যান্টটেনমেন্ট এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার পৈত্রিক বাড়ি নীলফামারী শহরের কালিবাড়ি এলাকায়।
তার অকাল মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া রংপুর,সৈয়দপুর ও নীলফামারীতে।
তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান সহকর্মীরা। কান্নায় ভেঙে পড়েন তারা।
সময় সংবাদের রংপুর প্রতিনিধি ও রতন সরকারের সহকর্মী রেদওয়ান হিমেল জানান, চিকিৎসার জন্য ঢাকা গিয়েছিলেন রতন সরকার। সেখান থেকে আজ (বৃহস্পতিবার) ফিরেছিলেন। তিনি অফিসে কাজ শেষ করে বাড়ির ফেরার পথে স্ট্রোক করলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রতন সরকার নীলফামারী প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক, এটিএন বাংলা সাবেক নীলফামারী প্রতিনিধি, এটিএন নিউজ ও ডিবিসি নিউজ সাবেক রংপুর ব্যুরো প্রধান ও প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ