জয়নাল আবেদীন হিরো, নীলফামারী : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নীলফামারী জেলা যুব মহিলা লীগের পক্ষে বিশেষায়িত (প্রতিবন্ধী) ৫ শিশুকে তাদের প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করা হয়। শনিবার ২০ মার্চ দুপুরে শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় এই উপহার তুলে দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।
জেলা যুব মহিলা লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান পল্লবী সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন ও জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল বক্তব্য দেন।
আলোচনা শেষে বিশেষায়িত (প্রতিবন্ধী) উপহার সামগ্রী পাওয়া ৫ শিশুকে সঙ্গে নিয়ে কেক কাটা হয়। এরআগে বনার্ঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051