1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নীলফামারীতে মলম পার্টির দলনেতাসহ গ্রেফতার ৮

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১ ১১:৫১ am

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী: এক নারীসহ দুই ব্যক্তি দিনাজপুরের চেহেলগাজী থেকে নীলফামারী আসার জন্য একটি ইজিবাইক ৪০০ টাকায় ভাড়া করে। ইজিবাইক চালক জাহিদ চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি ওই যাত্রীদের নিয়ে রওনা দেয়। ওই দিন সন্ধ্যা ৭টা দিকে নীলফামারী সদরের বাবুরহাট এলাকায় ইজিবাইক চালককে ওই যাত্রীরা ফুচকা খাওয়ালে সে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকে। এরপর তার ইজিবাইকটি নিয়ে যাত্রীবেশী অজ্ঞানপার্টিরা চম্পট দেয়। সেই ইজিবাইক চালকের দায়ের করা মামলায় নীলফামারী থানা পুলিশের বিশেষ অভিযানে অজ্ঞানপার্টির অটোরিক্সা ছিনতাইকারীর মূল হোথা, ক্রয়/বিক্রয়ের সহযোগী, অটোরিক্সার মেরামতকারীসহ ৮ প্রতারক সদস্যকে গ্রেপ্তার করে।

রবিবার (২১ মার্চ ২০২১) বিকাল সাড়ে ৪টায় পুলিশ অফিসের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম,পিপিএম) সংবাদ সম্মেলনে গ্রেফতারকৃত অজ্ঞান পার্টির সদস্যদের বিস্তারিত তুলে ধরেন।

গ্রেফতারকৃতরা হলো নীলফামারী সদরের অজ্ঞাতপার্টির দলনেতা মীর আলম ওরফে আলম (৪২), রেজিনুর ওরফে রেজু (৪৫),হামিদুল ইসলাম ওরফে কালু (৩২), জাফর (৩৫), নুর ইসলাম (২২) ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জের মোশারফ হোসেন (৩৫), আমির হোসেন (২৪), সাইফুল ইসলাম (২২)। পুলিশ ওই মহিলা যাত্রীর নাম ঠিকানা পেয়েছে। সে এখন আত্মগোপনে থাকায় তার অবস্থান চিহিৃত করে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ সুপার জানান, মামলার মোটিভটি ছিল কু-লেস। তবে ইজিবাইক চালকের কথামতো একটি পরিকল্পনা করে প্রথমে গ্রেফতার করা হয় নীলফামারী সদরের মীর আলম ওরফে আলমকে। তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় নীলফামারীর আরও চারজনকে। তাদের সকলের তথ্য মিলিয়ে অভিযান চালানো হয় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায়। সেখানে গ্রেফতার করা হয় তিনজনকে। সব মিলিয়ে সেই ছিনতাইকৃত ইজিবাইক সহ অজ্ঞানপার্টি কর্তৃক আরও ছিনতাই করা ছয়টি অটোরিক্সা ও অটোরিক্সার খোলা বডি সহ যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, এদের বলা হয় অজ্ঞান পার্টি বা মলম পার্টি। যারা যানবাহনের যাত্রী ও ইজিবাইক চালককে অচেতন করে সর্বস্ব কেড়ে নিত ও ব্যাটারীচালিত ইজিবাইক ছিনতাই করতো। এ সময় তাদের কাছ থেকে ছয়টি ছিনতাইকৃত অটোরিক্সা ও অটোরিক্সার খোলা বডি সহ যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ,এসএম মুক্তারুজ্জামানের নেতৃত্বে সদর থানার ওসি আব্দুর রউপ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মহমুদ-উন নবী সহ একদল পুলিশ সদস্য গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ঘটনা উদঘাটন করতে সক্ষম হয়। আসামীদের মধ্যে হামিদুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দী দিয়েছেন। সকল আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ