1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নীলফামারীতে ভ্যাকসিনের ৪৮ হাজার ডোজ পৌঁছেছে

জয়নাল আবেদীন হিরো,নীলফামারী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ ১২:০৮ am
FILE PHOTO: Small bottles labeled with a "Vaccine COVID-19" sticker and a medical syringe are seen in this illustration taken taken April 10, 2020. REUTERS/Dado Ruvic/Illustration/File Photo

নীলফামারীতে এসেছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। আজ বুধবার (৭ এপ্রিল/২০২১) দুপুর ২টার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির ওই টিকা গ্রহন করেন। ঢাকা থেকে একটি ফ্রিজার ভ্যান ওই টিকা নীলফামারী নিয়ে আসে।

এরপর জেলা ইপিআই স্টোরের সেটি সংরক্ষন করা হয়। এ সময় জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন বলেন, ৪টি প্যাকেটে ৪ হাজার ৮০০ ভায়ালে ৪৮ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। আগামীকাল ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। এর পাশাপাশি প্রথম ডোজের টিকার জন্য যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকেও টিকা প্রদান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, এ জেলায় প্রথম ডোজে মোট ৭ হাজার ৪০০ ভায়ালে ৭৪ হাজার ডোজ পাওয়া যায়। আজ বুধবার দুইটা পর্যন্ত করোনার প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন মোট ৭২ হাজার ৮৫০ জন। এর মধ্যে নারী রয়েছেন ২৮ হাজার ৪৮৭ জন। সিভিল সার্জন উল্লেখ করে বলেন যারা দ্বিতীয় ডোজ টিকা কবে গ্রহণ করবে তাদের মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে দেয়া হচ্ছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ