নীলফামারীতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক বিশেষ মহড়া প্রদর্শণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ৩০ডিসেম্বর বুধবার বিকেলে জেলা শহরের পৌর সুপার মার্কেটে এ মহড়া প্রদর্শিত হয়। মহড়াটি উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মফিজুর রহমান।
পৌর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেইন খান মানিকের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নীলফামারীর উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম। এছাড়া নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ বক্তব্য দেন।
মহড়ায় ভূমিকম্পের সময় ভবনে অগ্নিকাণ্ড, আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদান, সিলিন্ডারের আগুন নির্বাপণ, তেলের আগুনসহ বিভিন্ন ভাবে সৃষ্ট আগুন নির্বাপণের চিত্র দেখানো হয়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ড প্রতিরোধে সবার আগে সচেতনতা প্রয়োজন। আগুন লাগলে নিজেকে সেইফ রেখে নির্বাপণ পদ্ধতি জানা থাকলে আগুন সহজে নিয়ন্ত্রণে আনা যায়। যার কারণে বিভিন্ন স্থানে আমরা সচেতনতা মুলক কার্যক্রম পরিচালনা করছি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051