বেগম রোকেয়া দিবসে নীলফামারীতে জেলা পর্যায়ে পাঁচ নারীকে ‘জয়িতা’ সম্মাননা দিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম প্রধান অতিথি থেকে জয়িতা সম্মাননা তুলে দেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি, জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান পল্লবী বক্তব্য দেন এতে।
মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমান এতে স্বাগত বক্তব্য দেন। জয়িতা সম্মাননা প্রাপ্তরা হলেন পলাশবাড়ি ইউনিয়নের পুতুল সরকার, সৈয়দপুরের ফাতেমা পারভীন, ল²ীচাপের ছালেহা খাতুন, কিশোরগঞ্জের ফাতেমা আকতার মিনি ও জলঢাকার গায়েত্রী রায়।
সফল জননী হিসেবে সম্মাননা পাওয়া ল²ীচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা এলাকার ছালেহা খাতুনের ছেলে নীলফামারী জেনারেল হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল আউয়াল জানান, আমরা দশ ভাই বোন। সবাই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
বাবা কৃষি কাজের উপর ভিত্তি করে সংসার চালানোর পাশাপাশি মা অত্যন্ত কষ্ট করেছেন আমাদের বড় হওয়ার ব্যাপারে।
মা যে অবদান রেখে আমাদের মানুষ করেছেন সেটি বলার মত নয়। মহিলা বিষয়ক অধিদপ্তর মাকে যে মুল্যায়ন করেছে আমি এতে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জেলা বিষয়ক মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান জানান, বেগম রোকেয়া দিবস এবং নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসুচীর আওতায় সারাদেশে জয়িতাদের সম্মাননা দেয়া হচ্ছে। যার অংশ হিসেবে নীলফামারীতে জেলা পর্যায়ে পাঁচজন এবং সদর উপজেলা পর্যায়ে পাঁচজনকে সম্মাননা দেয়া হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051