নীলফামারীতে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুই ব্যক্তিতি মৃত্যু হয়েছে। জেলা সদরের পঞ্চপুকুর ও চাপড়া সরমজানী ইউনিয়নে রোববার বেলা ১১টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী হাজীপাড়া গ্রামের রবিউল ইসলাম ও চাপড়া সরমজানী ইউনিয়নের নতিব চাপড়া গ্রামের উত্তরপাড়া এলাকার আশরাফুল ইসলাম।
পঞ্চপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন জানান, রবিউল ইসলাম তার মেয়েকে ফকিরপাড়াস্থ স্কুলে দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মিলবাজার এলাকায় বজ্রপাত হলে তার মৃত্যু হয়।
এ ছাড়া চাপড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রবিউল ইসলাম জানান, উত্তরপাড়া এলাকায় বাড়ির পাশে আমন ধানক্ষেতে কাজ করছিলেন আশরাফুল ইসলাম ও মমিনুর রহমান।
ঘটনার সময় বজ্রপাতের শিকার হলে সেখানেই মারা যান আশরাফুল। আহত মমিনুর রহমানকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ জানান, বজ্রপাতের শিকার হয়ে মারা যান তারা। তাদের সুরতহাল রিপোর্ট করে দাফনের অনুমতি দেয়া হয়েছে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ জানান, নিহত দুজনের দাফন সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে দুই পরিবারকে ১০ হাজার করে ২০ হাজার টাকা দেয়া হবে উপজেলা পরিষদ থেকে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051