জয়নাল আবেদীন হিরো, নীলফামারী: নীলফামারী জেলার জলঢাকা উপজেলার দুইজন শিক্ষার্থী মোঃ হাবিবুর রহমান ও মোঃ লাভলু হোসেন। একজন এইচএসসি পরীক্ষার্থী, অন্যজন স্লাতকে ভর্তি হবার অপেক্ষায়। তবে, তাদের গল্পটা আমাদের যাদের দুটি চোখ রয়েছে, তাদের মত নয়। তারা দুইজনেই দৃষ্টি প্রতিবন্ধী। তারপরেও নিজেদের শিক্ষায় শিক্ষিত করতে তারা সাফল্য অর্জন করতে চায়। তাদের এ সফলতাকে আরও বহুদূর নিয়ে যাবার জন্য নীলফামারী জেলা প্রশাসনের পক্ষে মঙ্গলবার (২২ জুন) দুপুরে তাদের হাতে তুলে দেওয়া হয় পোর্টেবল ভিডিও ম্যাগনিফায়ার। যে ডিভাইস দিয়ে তারা দেখতে পাবে সুন্দরভাবে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের হাতে এ ডিভাইস তুলে দেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার বিভাগ) আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এস এস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051