
জয়নাল আবেদীন হিরো,নীলফামারী : পৃথক ঘটনায় নীলফামারীতে এক বিধবা নারী ও এক বিবাহিত যুবকের মহরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ১৬ মার্চ সকালে মরদেহ উদ্ধারের পর জেলার মর্গে ময়না তদন্ত করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, জেলার ডিমলা উপজেলার বন্দর খড়িবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে আসাদুজ্জামান রিপনের(৩৫) স্থানীয় একটি স্কুলের শিক্ষকতা করতেন। প্রথম স্ত্রীর সঙ্গের বিবাহ বিচ্ছেদ হবার পর গত ৭ মাস পূর্বে দ্বিতীয় বিয়ে করে। সম্প্রতি সে দাদন ব্যবসায়ীর নিকট চড়া সুদে বেশ কিছু টাকা নেয়। যা পরিশোধ করতে না পারায় দাদন ব্যবসায়ী টাকার জন্য চাপ দিয়ে আসছিল। এ অবস্থায় সে গতকাল সোমবার(১৫ মার্চ) গভীর রাতে নিজবাড়ির পেছনের বাগানবাড়িতে গাছের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
অপর দিকে জেলা সদরের দক্ষিন রামনগর গ্রামে মৃত আজিমুদ্দিনের স্ত্রী সামিনা বেগমের সঙ্গে(৫৬) গত দুইদিন ধরে ছেলে সামিউল ইসলাম ও পুত্রবধুর সঙ্গে বচসা চলে আসছিল। ওই বচসায় তিনি নাওয়া খাওয়া ছেড়ে দেন। গতকাল সোমবার রাতে নিজশোয়ার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
সদর থানার ওসি আব্দুর রউপ ও ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা দায়ের করা।
ভিন্নবার্তা ডটকম/এসএস