নীলফামারীতে তিন’শ দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে পুলিশ নারী কল্যান সমিতি(পুনাক) এর উদ্যোগে। শুক্রবার দুপুরে(১লা জানুয়ারী) পুলিশ লাইন্স একাডেমি প্রাঙ্গণে এতে প্রধান অতিথি ছিলেন পুনাক রংপুর রেঞ্জ সভাপতি মধুছন্দা ভট্টাচার্র্য্য।
এতে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, নীলফামারী পুলিশ সুপার মোখলেছুর রহমান বিপিএম, পিপিএ, পুনাক নীলফামারী সাধারণ সম্পাদক নাদিরা আকতার জাহান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব পুনাক নীলফামারী সভাপতি তাসমিয়া জান্নাত।একই অনুষ্ঠানে পুলিশ লাইন্স একাডেমির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।
এরআগে পুলিশ সুপার কার্যালয়ে জেলা শহর ছাড়াও থানা এলাকার সিসিটিভি নিয়ন্ত্রণ কেন্দ্র এবং স্পেশাল শাখায় ওয়ান স্টপ সার্ভিস সেন্টার উদ্বোধন করেন ডিআইজি।
পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম বলেন, নীলফামারী জেলা শহর ছাড়াও থানা এলাকায় সিসিটিভি স্থাপন করা হয়েছে। কোন অপরাধ ঘটলে অপরাধী সনাক্তে সিসিটিভি’র ফুটেজ দেখে চিহিৃত করা যাবে। সিসিটিভি নিয়ন্ত্রণ কেন্দ্র পরিচালিত হবে পুলিশ সুপার কার্যালয় থেকে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051