জয়নাল আবেদীন হিরো, নীলফামারী: নীলফামারীর খয়রাতনগরে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অমল চন্দ্র (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেসে ওই দূর্ঘটনা ঘটে।
নিহত অমল চন্দ্র নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়া পাড়ার মৃত লালচান চন্দ্রের পুত্র। অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারের সময় ওই দুর্ঘটনা ঘটেছে বলে সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বিশ্বাস ভিন্নবার্তা ডটকমকে নিশ্চিত করেছে। নিহত অমল চন্দ্র সোনারায়ের এক নিকট আত্মীয়ের বাড়ি থেকে নিজ গৃহে ফিরছিলেন।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051