জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শোক র্যালি করেছে নীলফামারী জেলা তাঁতী লীগ।
শনিবার সকাল ১০টায় নীলফামারীর বঙ্গবন্ধু চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নীলফামারী জেলা তাঁতী লীগের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সুস্থতা ও করোনার হাত থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা তাঁতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক এড জামিল আহমেদ, জেলা তাঁতী লীগের সহ সভাপতি আব্দুর রহিম, জেলা তাঁতী লীগ সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ মুন্না, পৌর তাঁতী লীগের সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক নীতিশপালসহ জেলা তাঁতী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা
পরে জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা স্বাস্থবিধি মেনে ফুলেল শ্রদ্ধা জানান।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051