বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে বিভিন্ন কর্মসুচী পালন করা হয়েছে। আজ রোববার পৌর, সদর ও জেলা কমিটির উদ্যোগে পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করা হয়।
সদর উপজেলার উদ্যোগে টুপামারী শাহপাড়া হ্যাচারী বাজারে দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এতে জেলা বিএনপির সহ-সভাপতি সোহেল পারভেজ, সদর উপজেলা সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিম হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স উপস্থিত ছিলেন।
অপরদিকে পৌর কমিটির উদ্যোগে শহরের বড় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় । পরে খাদ্য বিতরণ করেন পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান, সা: সম্পাদক আল মাসুদ চৌধুরী ও সিনিয়র সহ-সভাপতি শহীদ জাহাঙ্গীর আলম শেপু ।
এছাড়া শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সা: সম্পাদক জহুরুল আলম বক্তব্য দেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051