বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে বিরোধীতার নামে জনমনে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন করেছে জেলা মহিলা আওয়ামী লীগ।
বুধবার দুপুরে (২ ডিসেম্বর) জেলা শহরের বঙ্গবন্ধুর চত্বরে এই কর্মসুচী পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া ইসলাম রুপালি সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফরিদা খানম।
অন্যান্যের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, জেলা যুব মহিলা লীগের সভাপতি সান্তনা চক্রবর্তী, সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতনা সিনহা, সাংগঠনিক সম্পাদক শিল্পি রায় প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, জাতির পিতার ভাস্কর্য নির্মাণে বিরোধীতার নামে বিএনপি জামাতের মদদপুষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠি জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।
কারণ তারা বিভ্রান্তি ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় কিন্তু মানুষ সজাগ রয়েছে। তাদের বিভ্রান্তিতে কান না দিয়ে তাদের প্রত্যাখ্যান করেছে। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051