জয়নাল আবেদীন হিরো, নীলফামারী: চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে নীলফামারী থানা পুলিশ। শুক্রবার ৬ আগস্ট ভোরে জেলা সদরের মধ্য হাড়োয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয় একটি চোরাইকৃত হিরো মোটরসাইকেল ও মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ।
গ্রেফতারকৃত তিনজন হলো জেলা সদরের মধ্য হাড়োয়া গ্রামের মানিক মিয়া (২৬), সাহাব উদ্দিন (৩০) এবং রবিউল ইসলাম (১৯) ।
নীলফামারী থানার পুলিশ পরিদশক (তদন্ত) মাহমুদ-উন নবী জানান, এ ঘটনায় সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জনান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051