1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নীলফামারীতে কো-অপারেটিভ লিডারশীপ উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১ ১২:২৯ am

সমবায়ীদের নেতৃত্ব বিকাশে ‘কো-অপারেটিভ লিডারশীপ উন্নয়ন প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী এই প্রশিক্ষণ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালী এর উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

এ সময় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘এ প্রশিক্ষণ সমবায়ীদের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মজীবনে এই দক্ষতা কাজে লাগিয়ে সমাজে তারা ঘুরে দাঁড়াতে পারবেন।’
জেলা সমবায় কর্মকর্তা আব্দুস সবুরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মনজুর মোর্শেদ তালুকদার, সৈয়দপুর উপজেলা সমবায় কর্মকর্তা মশিউর রহমান, ডিমলা উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর রহমান, জলঢাকা উপজেলা সমবায় কর্মকর্তা লুবনা আকতার, কিশোরগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা জাকিয়া ফারহানা প্রমুখ।

জেলা সমবায় কর্মকর্তা আব্দুস সবুর জানান, সমবায় কর্মকান্ড পরিচালনার জন্য নেতৃত্বের দক্ষতা উন্নয়ন গুরুত্বপূর্ণ। তাই জেলা সমবায় দপ্তরের আয়োজনে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। জেলার ছয় উপজেলার ৩০ জন সমবায়ী নেতা প্রশিক্ষণে অংশগ্রহন করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ