নীলফামারীর জলঢাকায় দুই কেজি গাঁজাসহ বালাগ্রাম ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোফাজ্জল হোসেন ও তার ছেলে সহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শুক্রবার (২৫ মার্চ) সকালে জলঢাকা পৌরসভা ও বালাগ্রাম ইউনিয়নে পৃথক অভিযানে তাদের আটক করে ডিনএনসি’র অভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলেন, জলঢাকা পৌর শহরের কাজিরহাট ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা আসাদুল ইসলাম মেসি, বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গী এলাকার মৃত ধন মামুদের ছেলে এবং ইউপি সদস্য মো. মোফাজ্জল হোসেন ও তার ছেলে মো. লেলিন হাসান।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাঙ্গাপাড়া এলাকা থেকে আসাদুল ইসলাম মেসিকে ৫০০গ্রাম গাঁজা সহ আটক করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে পরে পৃথক অভিযান চালিয়ে বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গী এলাকা থেকে ইউপি সদস্য ও তার ছেলেকে নিজ বাড়ি থেকে ১ কেজি ৫০০গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, আটক মাদককারবারীদের বিরুদ্ধে জলঢাকা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051