নীলফামারীতে ১ হাজার ৫৫৮টি শিশুকে উপহার সামগ্রী দিয়েছে গুড নেইবারস বাংলাদেশ।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে সংগলশী ইউনিয়নের দালালের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান।
এসময় গুড নেইবারস বাংলাদেশের নীলফামারী সিডিপি’র প্রকল্প ব্যবস্থাপক জিয়াউর রহমান, জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা জাহিদুল ইসলাম, মেডিকেল অফিসার আবু তাহের সবুজ, হেলথ অফিসার মরিয়ম ইয়াসমিন উপস্থিত ছিলেন।
বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল, ৫০০ মিলিলিটার সয়াবিন তেল, ১টি ছাতা, ১ কেজি লবণ, ১ বক্স রং পেনসিল ও পাঁচটি মাক্স।
এসময় গুড নেইবারস প্রকল্পের ব্যবস্থাপক জিয়াউর রহমান বলেন, শিশু বিবাহ, শিশুশ্রম, শিশুদের আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক বিকাশ কর্মসূচির অংশ হিসেবে সংগলশী ইউনিয়নের ১ হাজার ৫৫৮ টি পরিবারের মধ্যে ক্যাম্পেইনের মাধ্যমে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051