
নীলফামারীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম(জানো) প্রকল্পের সহায়তায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এলিনা আকতার।
এতে চিকিৎসক আসমাউল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তি, নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরসিয়া রহমান।
সভাপতির বক্তব্যে ইউএনও এলিনা আকতার বলেন, পুষ্টি পরিকল্পনা প্রনয়ণে শিশু, কিশোর-কিশোরী ও বয়স্কদের পুষ্টির বিষয়ে গুরুত্ব দিয়ে সকলকে সমন্বয় করে করতে হবে।
এক্ষেত্রে স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, কৃষি, মৎস, প্রাণী সম্পদসহ স্থানীয় সরকার, এনজিও সকলের ভূমিকা রয়েছে।এতে সরকারী বিভিন্ন দফতর প্রধান, জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত নীলফামারীতে ইউরোপিয়ান ইউনিয়ন ও অষ্ট্রিয়ান ডেভলপমেন্ট কোপারেশন এর অর্থায়নে কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইকো-সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) জানো প্রকল্পটি বাস্তবায়ন করছে।
ভিন্নবার্তা/এমএসআই