
ভয়াবহ ২১শে আগষ্ট উপলক্ষে নীলফামারী পৌর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান বক্তব্য দেন।
পৌর আওয়ামীলীগের আট নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জামানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।
অন্যান্যের মধ্যে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রোকেয়া ইসলাম রুপালি, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, পৌর আওয়ামীলীগের এক নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিপন, তিন নং ওয়ার্ড সভাপতি নুর ইসলাম, পাঁচ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহানুর রহমান শানু বক্তব্য দেন।
অনলাইন প্লাটফর্মে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, আগষ্ট মাস আমাদের জন্য একটি রক্তাত্ব মাস। এটি শোকের মাস। পিতা হারানোর মাস। স্বজন হারানোর মাস। সহযাত্রী সহকর্মী হারানোর মাস।
তিনি বলেন, ২১শে আগষ্ট এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নেয়। স্বাধীনতার শত্রæরা বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিঃচিহৃ করার জন্য দীর্ঘদিন থেকে পরিকল্পনা করে আসছিলো।
বঙ্গবন্ধুর ছয় দফা ঘোষণা থেকে ষড়যন্ত্রকারীরা পরিকল্পনা শুরু করে যা ১৯৭৫সালের ১৫আগষ্ট বাস্তবায়ন করে। সে সময়ে ভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।
২০০৪ সালের ২১আগষ্ট বিএনপি-জামায়াত সরকারের ইন্ধনে গ্রেনেড হামলা চালানো হয়। উদ্দেশ্যে ছিলো শেখ হাসিনাকে হত্যা করা কিন্তু আল্লাহর রহমতে তিনি বেঁেচ যান। সেখানে মারা যান আইভী রহমানসহ ২৪জন।
তিনি বলেন, আমাদের সতর্ক থাকতে হবে যাতে স্বাধীনতা বিরোধীরা মাথাচাড়া দিতে না পারে।
এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসুচীতে আওয়ামীলীগ ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
ভিন্নবার্তা/এমএসআ