জয়নাল আবেদীন হিরো, নীলফামারী: বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ভোরে নীলফামারীর সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের আঙ্গারপাড়া নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
ওই তরুণীর নাম মিতালী দাস। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার মালবাজার এলাকার অভিজিৎ দাসের মেয়ে। ফেসুবকে পরিচয়ের সুবাদে নীলফামারীতে এক নারীর বাড়িতে বেড়াতে এসেছিলেন ২১ বছর বয়সী ওই তরুণী।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মিতালীকে গ্রেপ্তার করে।
মেয়েটি গত ৬মার্চ দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে পাসপোর্ট-ভিসা ছাড়াই বাংলাদেশে প্রবেশ করেন। এরপর ঢাকার হেমায়েতপুরে তার চাচা রবীন্দ্র দাস ও গোবিন্দ দাসের বাড়িতে কিছুদিন অবস্থান করে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল এলাকায় তার এক বান্ধবীর বাড়িতে আসেন।
নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, অনুপ্রবেশ করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051