নীলফামারীর ডিমলায় কিছামত ছাতনাই এলাকার তিস্তার চরে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বিজিবি। ৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের কিছামত ছাতনাই চর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
দুপুরে পুলিশ, বিজিবি ও বিএসএফ, ভারতীয় পুলিশ পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ বিএসএফের কাছে হস্তান্তর করে।
স্থানীয়রা জানায়, সকালে তিস্তার চরে একটি মরদেহ দেখে বিজিবিকে খবর দেয়া হয়। পরে তারা ভারতীয় পুলিশ ও বিএসএফকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
নীলফামারীর ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, মরদের উদ্ধার পর বিএসএফ, ইন্ডিয়ান পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এরপর পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ নিকট মরদেহটি হস্তান্তর করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051