আগে কলব পরিস্কার কর, অতঃপর মতাদর্শ ধর,
আগে নৈতিকতা ঠিক কর, অতঃপর নৃসেবা কর।
যদি না থাকে কলব পরিষ্কার, কী হবে কর্ম সাধনে,
মুখে মধু অন্তরে বিষ ছোবল হানে যে সংগোপনে।
যদি ঠিক নাই থাকে নৈতিকতা তবে কিসের সেবা,
সেবার নামে স্বার্থবাদে দিবে পরান্নে প্রকাশ্য থাবা।
আগে মানুষকে ভালোবাসো, অতঃপর সাধন ধর,
আগে স্রষ্টা প্রতি বিশ্বাস গড়, অতঃপর স্মরণ কর।
যদি মানুষরে নাই ভালোবাসো কিসের সাধন ছাড়,
মানব প্রেমে স্রষ্টা পাবে যদি প্রেম যুক্ত করতে পার।
যদি স্রষ্টারই প্রতি নাই থাকে বিশ্বাস কী হবে স্মরে,
আনো পূর্ণ ঈমান হবে সিক্ত পাবে মুক্তি তবে মরে।
আগে মানুষের মত মানুষ হও, অতঃপর ধর্ম-কর্ম,
আগে দেখো-শোন-কর, অতঃপর বল সৃষ্টির মর্ম।
যদি মানুষের মত মানুষ হতে না পার ধর্ম কর্ম বৃথা,
মনুষ্যত্বের বিবেক বোধে দিবে শুভ্রতার নিশ্চয়তা।
যদি নাই দেখে শুনে কর তুমি আগে, কী হবে বর্ম,
ধোকার ফাঁদে পাগলা গারদে ঝরবে সব ধর্ম কর্ম।
আগে নিজকে জানো, অতঃপর অন্যের কথা বল,
আগে সব মিথ্যা ছাড়ো, অতঃপর নীতিবাক্য বল।
যদি নিজকে বুঝতে নাই পারো অন্যের কী করতে,
পারবে অসহিষ্ণু অসমঝোতায় মেরে পুড়ে মরতে।
যদি সত্যের সহিত মিথ্যা করে তব হৃদয়ে বসবাস,
কিছুই না হবে তাতে ভবে পেতে মানবতার নির্যাস।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051