1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিষেধাজ্ঞা থেকে ফিরেই র‍্যাংকিংয়ে শীর্ষে সাকিব

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ৫:০৬ pm

তিনি ক্রিকেটে এসেছেন রাজত্ব করতে। এক বছর নিষেধাজ্ঞা সেখানে কোনো ব্যাপারই নয়। গত ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। মাঠে ফেরার আগেই তার নাম উঠে গেছে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের তালিকায়। এবং অবশ্যই, বিশ্বের শীর্ষ অল-রাউন্ডারদের এই র‍্যাংকিংয়ে সাকিবের স্থান সবার ওপরে।

বছরের পর বছর তিন ফরম্যাটে কিংবা দুই ফরম্যাটে শীর্ষ অল-রাউন্ডারের অবস্থান ধরে রেখেছেন সাকিব। ক্রিকেট ইতিহাসে এমন নজির আর নেই। ভারতীয় জুয়াড়ির প্রস্তাব গোপন করায় ১ বছর নিষিদ্ধ হতেই র‍্যাংকিংয়ের তালিকা থেকে তার নাম কাটা গিয়েছিল। সেই সাকিব এখন ৩৭৩ পয়েন্ট নিয়ে আবারও তালিকার শীর্ষে। দুই নম্বরে থাকা আফগান অল-রাউন্ডার মোহাম্মদ নবি অনেকটা পিছিয়ে আছেন ৩০১ পয়েন্ট নিয়ে।

ক্রিকেটের অন্য দুই ফরম্যাট টেস্ট আর টি-টোয়ন্টিতে অবশ্য সাকিবের নাম এই রিপোর্ট লেখা পর্যন্ত দেখা যায়নি। এই দুই ফরম্যাটে অল-রাউন্ডারদের শীর্ষে আছেন যথাক্রমে উইন্ডিজের জেসন হোল্ডার এবং মোহাম্মদ নবি। এই মাসের মাঝামাঝিতে অনুষ্ঠিতব্য ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ’ দিয়ে ক্রিকেটে ফিরবেন সাকিব। আজ রাতেই তার দেশে ফেরার কথা রয়েছে। সাকিবের অপেক্ষায় অধীর হয়ে আছেন ভক্তরা।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ