
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা-৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী-এর সঙ্গে আটপাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে নবনির্বাচিত সংসদ সদস্যের আটপাড়ায় আগমন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যরা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আটপাড়া উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম এ মোমেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা সমবায় কর্মকর্তা মোমেন আলী মিয়া, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আশরাফুল হক, জনস্বাস্থ্য কর্মকর্তা রাজিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় নবনির্বাচিত সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়, জনসেবার মানোন্নয়ন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও সমস্যার কথা তুলে ধরেন এবং সমন্বিতভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।