ভিন্নবার্তা প্রতিবেদক: স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের জন্য আগামী সোমবার থেকে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা শুরু করতে যাচ্ছেন সে বিষয়ে বিএনপি কিছু জানে না' বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
রাষ্ট্রপতির এই আলোচনায় বিএনপি যাবে কি-না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন,' 'জানি না'।
রাষ্ট্রপতির এই আলোচনায় আমন্ত্রণ পেলে বিএনপি যাবে কি-না জানতে চাইলে তিনি আবারও বলেন,'জানিনা'।
আলোচনায় যাওয়ার আমন্ত্রণ বিএনপি পেয়েছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন,'আমরা কিছু জানি না'।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ইকবাল মাহমুদ টুকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহবায়ক আব্দুস সালাম, উত্তরের আহবায়ক আমানউল্লাহ আমান , বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
আগামী ২০ ডিসেম্বর শুরু হতে যাওয়া আলোচনায় প্রথম দিনই রাষ্ট্রপতির সঙ্গে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির নেতারা বসবেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051