পশ্চিমবঙ্গের ‘আসানসোল’ লোকসভা কেন্দ্রে রেকর্ড ভোটে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা। ৩ লাখ ৫৪৪ ভোটে তিনি হারিয়েছেন বিজেপি প্রার্থী ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালকে। শত্রুঘ্ন সিনহা পেয়েছেন ৬ লাখ ৫২ হাজার ৫৮৬ ভোট, সেখানে অগ্নিমিত্রা পাল পান ৩ লাখ ৫২ হাজার ৪২টি ভোট। তৃতীয় স্থানে রয়েছেন বামফ্রন্টের প্রার্থী পার্থ মুখার্জি এবং চতুর্থ স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডি।
বাবা শত্রুঘ্ন সিনহার এই রেকর্ড ভোটে জয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার মেয়ে ও অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ল সেই উচ্ছ্বাস। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের খুশির বহিঃপ্রকাশ করেন নায়িকা। সোনাক্ষীর ভাই লব সিনহাও একটি পোস্ট করে আসানসোলের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকেও শ্রদ্ধা জানান তারা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই জয়কে নববর্ষের উপহার বলে অভিহিত করেছেন।
সূত্র : জি নিউজ ও হিন্দুস্তান টাইমস।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051