মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রভাব বিস্তার করায় ১০ জনকে সাত দিনের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ জানুয়ারি) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, হরিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়নে সকাল ৮ থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনের পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যর গালা ইউনিয়নের কামারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পরিদর্শন করেন। এ সময় নির্বাচনে প্রভাব বিস্তার করায় ১০ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের প্রত্যেককে সাতদিন করে করাদণ্ড দেওয়া হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051