স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, নির্বাচনে জিতে গেছি মনোভাব নিয়ে বসে থাকা যাবে না। সব নেতাকর্মীকে কাজ করতে হবে। এবার মানিকগঞ্জে ভোটের বন্যা বয়ে যাবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনাদের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে হবে। সেই সঙ্গে নির্বাচনে দেখে নেওয়া হবে কোন ওয়ার্ডে কত ভোট দেওয়া হচ্ছে। যে ওয়ার্ড ভালো করবে না সেই ওয়ার্ডের নেতৃত্ব ভালো নয়। সেই ওয়ার্ডের নেতৃত্ব কাজ করেনি, তার হিসাব-নিকাশ নির্বাচনের পরে নেওয়া হবে।
রোববার বিকালে সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেন্টারে উপজেলা আওয়ামী লীগ, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও মানিকগঞ্জ পৌরসভার নবগঠিত কমিটির পরিচিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ৭ জানুয়ারি প্রমাণ হয়ে যাবে ভোটের বন্যা বয়ে যাবে কিনা। যারা অপপ্রচার করে ভোট কেন্দ্রে ভোটার আসবে না- তাদের দেখিয়ে দিতে হবে মানুষ উন্নয়ন চায়, শান্তি চায় ও সমৃদ্ধি চায় এরজন্য মানুষ ভোট কেন্দ্রে আসবে এবং নৌকায় ভোট দেবে।
জাহিদ মালেক বলেন, বিএনপি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছিল। এখনো তারা ষড়যন্ত্র করছে, যাতে এ নির্বাচন সঠিকভাবে না হয়। সেই দিকে আপনাদের সজাগ থাকতে হবে, যাতে নির্বাচন বানচাল করতে না পারে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যে নির্বাচন করছে কোনো শক্তি নেই যে, এ নির্বাচনকে বানচাল করতে পারবে। বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী, তারা শান্তি চায়, সমৃদ্ধি চায়, উন্নয়ন চায় তারা ভোট দিতে চায়, তারা সন্ত্রাস চায় না তারা অগ্নিসন্ত্রাস চায় না। তাদের প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনে আসে নাই, আস্তে আস্তে তারা মানুষের মন থেকে ধুয়ে-মুছে দূর হয়ে যাবে। তাদের অস্তিত্ব আর বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেনের সভাপতিত্বে তিনটি কমিটির পরিচিত সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051