নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ভোটারদের ভোটবিমুখতা গণতন্ত্রের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছেন । তিনি বলেন, নির্বাচনের দায়িত্ব পালনে পক্ষ নিলে বরদাশত করা হবে না। মানুষের ভোটবিমুখতার কারণগুলো বিশ্লেষণ করে তা প্রতিকার করা প্রয়োজন। নির্বাচনে সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের ক্রমবর্ধমান ঘটনা উদ্বেগের বিষয়।’
বুধবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ২৯টি পৌরসভার নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে বৈঠককালে তিনি এসব কথা বলেন।
মাহবুব তালুকদার বলেন, ‘নির্বাচনে সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের ক্রমবর্ধমান ঘটনায় আমি উদ্বিগ্ন। নির্বাচনকালে আপনাদের হাতে যে অপরিমেয় ক্ষমতা আছে, তা প্রয়োগ করে একটি শান্তিপূর্ণ পরিবেশ কেন নিশ্চিত করা যাবে না, তা আমার বোধগম্য নয়। পাশাপাশি এ কথাও বলে দিতে চাই, নির্বাচনের দায়িত্ব পালনে কারও কোনো শিথিলতা বরদাশত করা হবে না। এ বিষয়ে আমরা শূন্যসহিষ্ণু নীতি বা জিরো টলারেন্সে বিশ্বাসী।’
তিনি আরও বলেন, ‘যারা নির্বাচনি দায়িত্ব পালন করবেন, তাদের কাছ থেকে তিনি পক্ষপাতমূলক আচরণ কখনও আশা করেন না। কোনও ব্যক্তি, গোষ্ঠী বা দলের প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে দায়িত্ব পালন করতে তারা আসেননি। সব প্রার্থীর প্রতি বিচারকের মতো নির্মোহ ভূমিকায় থাকতে হবে।
নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনি ব্যবস্থাপনায় নিশ্চয়তা, নিরপেক্ষতা, নিরাপত্তা, নিয়ম-নীতি ও নিয়ন্ত্রণ কমিশনের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা প্রস্তুত রয়েছি। চতুর্থ ও পঞ্চম ধাপে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ২৯টি পৌরসভায় ভোট গ্রহণ করা হবে।
ভিন্নবার্তা/এসএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051