রাজধানী ঢাকাসহ সারা দেশে নির্বাচনী সহিংসতায় আহতদের মধ্যে ২৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৭ জন বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। রোববার সকাল থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত আহত ২৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহতরা হলেন, যাত্রাবাড়ীর সায়দাবাদে ককটেল বিস্ফোরণে আনসার ভিডিপি সদস্য অন্তর (২২), নারায়ণগঞ্জ আড়াইহাজার থেকে গুলিতে আহত আব্দুর নূর (৫৬), সাকিব (২৫), কামাল (১৮) সায়মন (১৭)।
হাজারীবাগ ককটেলের আঘাতে আহত আমির হোসেন (৬০), তানভীর (৮) মাকসুদা বেগম (৫০),বাদল মিয়া (৪৫)। নরসিংদী থেকে ছুরিকাঘাত মো. খলিল (২৫), নারায়ণগঞ্জের সোনারগাঁও চৌরাস্তা থেকে মাথায় আঘাতে আহত বাসেদ সরকার (৪৭), কিশোরগঞ্জ শ্রীনগর ভৈরব বন্দুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বল্লবের আঘাতে আহত কিবলু মিয়া (৪০)।
যাত্রাবাড়ীর টনি টাওয়ার এলাকা থেকে মাথায় আঘাতপ্রাপ্ত দেলোয়ার (২৬)। গেন্ডারিয়া লক্ষ্মী বিবি স্কুল থেকে হাতে আঘাত জাহিদ (৩৮)। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাথায় আঘাতপ্রাপ্ত উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন (৫৫)।
হাতিরঝিল মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাথায় আঘাতপ্রাপ্ত মৃদুল হাসান শিহাব (১৭)। কুমিল্লার হোমনা থেকে কোমরে আঘাতপ্রাপ্ত কবির হোসেন (৪০।
মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকা থেকে মাথায় ছুরিকাঘাতে আহত আমিন মোল্লা (৩৫), বংশাল থানার নাজিরা বাজার থেকে মাথায় আঘাতপ্রাপ্ত আসিফ (৪০)।
কুমিল্লার দাউদকান্দি থেকে মাথায় আঘাতপ্রাপ্ত বিপুল সাহা (৪৫)। কোতোয়ালি থানার লক্ষ্মীবাজার থেকে আহত সিফাত (২২)। লালবাগ থানা থেকে কানে আঘাতপ্রাপ্ত ইয়াশ (২৪)। নোয়াখালী সোনাইমুড়ি থেকে শরীরে আঘাতপ্রাপ্ত আব্দুল্লাহ আল নাঈম (২৫)।
হাজারীবাগ থেকে শরীরে আঘাতপ্রাপ্ত কবির হোসেন (২২)। মোহাম্মদপুর থেকে হাতে আঘাতপ্রাপ্ত আতিকুল ইসলাম দিপু (২০)। গেন্ডারিয়া থেকে মারামারিতে আহত মো রিয়াজ (২২)।
আহত যে ৭ জনকে ভর্তি দেওয়া হয়েছে তারা হলেন, ১০২ নম্বর ওয়ার্ডে আব্দুর নুর (৫৬), কিবলু মিয়া (৪০),সাকিব (২৫),সায়মন (১৭), জাকির হোসেন (৫০), ২০০ নম্বর ওয়ার্ডে বিপুল সাহা (৫০) ও ১০০ নম্বর ওয়ার্ডে বিপ্লব (৩৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সকাল থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত নির্বাচনী সহিংসতায় আহত হয়ে জরুরি বিভাগে ২৫ জন এসেছেন। তাদের মধ্যে ককটেল বিস্ফোরণ, মারামারি ছুরিকাঘাতসহ বিভিন্ন আঘাতপ্রাপ্ত ও জখমপ্রাপ্ত ব্যক্তিরা চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে হাসপাতালে বর্তমানে ৭ জন ভর্তি রয়েছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051